প্রধান সূচি

Wednesday, July 5th, 2023

 

আমাদের প্রতিটি বাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায় : প্রধানমন্ত্রী

দেশে-বিদেশে মানুষের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেছেন, আমাদের প্রতিটি বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সবসময় জনগণের পাশে দাঁড়ায়। বুধবার ঢাকা সেনানিবাসের সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সূত্র: বাসস। প্রধানমন্ত্রী বলেন, বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি শুধু দেশেই জনগণের পাশে দাঁড়ায়ই না, অধিকন্তু বিদেশে শান্তিরক্ষা মিশনেও কাজ করে। তাদের মানবিক সদিচ্ছার কারণে তারা সাধারণ মানুষের কাছ থেকে সম্মান পায়। আমি খুব গর্ববোধ করি, যখন রাষ্ট্র ও সরকার প্রধানরাবিস্তারিত পড়ুন


তিউনিসিয়ায় সড়ক দুর্ঘটনায় ইন্দুরকানীর যুবক নিহত

তিউনিসিয়ায় সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের ইন্দুরকানীর যুবক মো. রাসেল শিকদার (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল তিউনিসিয়ার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর বারৈইখালী গ্রামের মো. বাদশা শিকদারের বড় ছেলে। নিহত রাসেল শিকাদারের বাবা মো. বাদশা শিকদার জানান, রাসেল শিকদার তিউনিসিয়ায় একটি কারখানায় কাজ করতেন। তিনি বাসায় ফেরার পথে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছেলের মরদেহ বাংলাদেশে আনার জন্য চেষ্টা চলছে। পাড়েরহাট ইউনিয়নের বারৈইখালী ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় রাসেল দেশের বাইরে মারাবিস্তারিত পড়ুন


খুলনায় যুবতীর লাশ উদ্ধারে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

খুলনা মহানগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকায় কাশবন থেকে হরিণটানা থানা পুলিশ আঁখি আক্তার (২৭) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত তরুণী বগুড়া সদরের ১২ নং ওয়ার্ডের চক ফরিদ গ্রামের মো. আবুল হোসেনের মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তরুণীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনায় উদ্বেগ ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে আইনী সহায়তা প্রদানের আশ^াস প্রদান করে বিবৃতি দিয়েছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial