প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ সফল করার লক্ষে পিরোজপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল।
সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুুবলীগের সভাপতি মো. আবু সাঈদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাজউদ্দীন আহমেদ। সভায় পিরোজপুর যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial