প্রধান সূচি

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে নৌকা জিতলে সব ট্যাক্স নিজস্ব তহবিল থেকে দিয়ে দিবো : মো. মিরাজুল ইসলাম

ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ বলেছেন, পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জিতলে পৌরবাসীর সব ট্যাক্স মওকুফ করে আমার (মিরাজ) নিজের তহবিল থেকে তা পরিশোধ করে দিবো।
শুক্রবার বিকেলে উপজেলার রিজার্ভ পুকুর পাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
মিরাজুল ইসলাম বলেন, আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে যদি ভান্ডারিয়ার ভোটাররা নৌকা প্রতিকে ভোট দিয়ে মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে পৌরসভার নাগরিকদের সব ট্যাক্স তিনি নিজেই বহন করবেন।
সভায় মিরাজুল ইসলাম বলেন, ভান্ডারিয়ায় যারা গৌরিপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালকে খুন করেছে সেই খুনি চক্র এখন আমাকে (মিরাজ), আমার বড় ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজকে খুন করতে চায়। তাই ভান্ডারিয়াবাসীকে সতর্ক থাকতে হবে। খুনিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাদেরকে ভান্ডারিয়া থেকে বিতারিত করতে হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মান্নান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ার সিকদার রিসান, যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও মেনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial