প্রধান সূচি

সুশাসন প্রতিষ্ঠায় ডিষ্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের মতবিনিময় সভা

পিরোজপুরে ডিষ্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের আওতায় সেবা গ্রহীতাদের উপস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সিটিজেন চার্টার বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ৩টায় জেলা সার্কিট হাউসের সভাকক্ষে ডিষ্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মোহাম্মদ এ কে আজাদ খান, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. সেলিম হোসেন।
সভায় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং পেনশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়াল লক্ষ্যে একাউন্টস এন্ড ফিন্যান্স বিভাগ আধুনিকায়ন হয়েছে। এখন আর পেনশনের জন্য দিনের পর দিন হয়রানির শিকার হতে হয় না। বেতন ও ভাতাসহ ঠিকাদির বিলের সকল কাজ এখন অনলাইনে করা হচ্ছে। অচিরেই দেশের সব উপজেলা থেকে একাউন্টস এন্ড ফিন্যান্সের যেকোন সেবা সেবা প্রত্যাশীরা আরো সহজেই পেতে সক্ষম হবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial