পিরোজপুরে শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা
পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে বার্ষিক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বাজেট সভায় ইউনিয়নবাসীর সামনে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
স্থানীয় জনগনের সামনে পরিষদের বার্ষিক উন্মুক্ত এ বাজেট উপস্থাপন করেন শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি।
সভায় ইউনিয়ন পরিষদ সদস্য, সংরক্ষিত সদস্য, বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন কৃষি উপ-সহকারী প্রকৌশলী, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরে উন্নয়ন তহবিলে ১ কোটি ৭৪ লক্ষ ৫৬ হাজার ২২২ টাকা ও নিজস্ব তহবিলে ১৮ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকাসহ মোট ১ কোটি ৯২ লক্ষ ৮০ হাজার ৯২২ টাকার বার্ষিক বাজেট ঘোষণা করা হয়।
এ বিষয়ে শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে এই বাজেট আমরা বাস্তবায়ন করবো। বাজেটে সব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বাজেটে বার্ষিক আয় ব্যয় পেশ করা হয়েছে।
