প্রধান সূচি

Sunday, June 4th, 2023

 

পিরোজপুরে শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে বার্ষিক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বাজেট সভায় ইউনিয়নবাসীর সামনে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। স্থানীয় জনগনের সামনে পরিষদের বার্ষিক উন্মুক্ত এ বাজেট উপস্থাপন করেন শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি। সভায় ইউনিয়ন পরিষদ সদস্য, সংরক্ষিত সদস্য, বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন কৃষি উপ-সহকারী প্রকৌশলী, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন। সভায় ২০২৩-২০২৪ অর্থবছরে উন্নয়ন তহবিলে ১ কোটি ৭৪ লক্ষ ৫৬ হাজার ২২২ টাকা ও নিজস্ব তহবিলেবিস্তারিত পড়ুন


সুশাসন প্রতিষ্ঠায় ডিষ্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের মতবিনিময় সভা

পিরোজপুরে ডিষ্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের আওতায় সেবা গ্রহীতাদের উপস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সিটিজেন চার্টার বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ৩টায় জেলা সার্কিট হাউসের সভাকক্ষে ডিষ্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মোহাম্মদ এ কে আজাদ খান, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. সেলিম হোসেন। সভায় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা ওবিস্তারিত পড়ুন


তীব্র গরমে প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিন ক্লাস বন্ধ

দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। রবিবার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন : বিভিন্ন মহলে প্রতিক্রিয়া

পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। এ সীমানা পরিবর্তনের ফলে ২০০৮ সালের নির্বাচনের সময়ের জাতীয় সংসদ নির্বাচনের পুরোনো সীমানায় আবার ফিরে গেল পিরোজপুরের তিনটি সংসদীয় আসন। নতুন পরিবর্তিত সীমানায় পিরোজপুর-১ আসনটিতে থাকছে পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা। পিরোজপুর-২ আসনটিতে থাকছে কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা এবং পিরোজপুর-৩ থাকছে শুধু মঠবাড়িয়া উপজেলা। এদিকে, পরিবর্তিত নতুন সীমানা নিয়ে পিরোজপুরের ৩টি আসনের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মহলে বইছে নানা প্রতিক্রিয়া। অনেক রাজনৈতক নেতা এতে খুশি আবার অনেকে বেজার। আবার অনেকে বলছেন, সংসদীয় আসনসহ বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজ নির্বাচনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial