প্রধান সূচি

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

পিরোজপুরে জেলা টাক্সফোর্স কমিটির উদ্যোগে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, জেলা আইনজীবি সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন প্রমুখ।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়নে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial