প্রধান সূচি

স্বরূপকাঠীর পাটিকেল বাড়ী এলাকায় হাত বাড়ালেই মেলে মাদক

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাটিকেল বাড়িতে পুলিশের চোখ ফাকি দিয়ে নিরব মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই ইউনিয়নের প্রভাবশালি জনৈক কুদ্দুস সিকদারের ছেলে শাকিল শিকদারের নেতৃত্বে গড়ে উঠেছে মাদক চক্র। তিনিসহ তার পালিত বাহিনীর লোকেরা ছোটখাটো নানান ব্যবসার সাইনবোর্ডের আড়ালে মাদক বেচাকেনা করছেন নির্বিঘ্নে। তারা পুলিশের চোখ ফাকি দিয়ে ইউনিয়নের কলাখালি, শ্রীরামকাঠি, উপজেলার সীমান্ত ঝালকাঠি জেলার হিমানন্দকাঠি, সিমান্ত আটঘর থেকে মাদক বহন করছেন। বহনকৃত ওইসব মাদক খুব সহজেই তা ছড়িয়ে দিচ্ছেন এলাকার যুব সমাজের মধ্য।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাকিল সিকদার। তিনি বলেন, আমি বিএনপি করি। তাই এলাকার ছেলেরা আমার কাছে আসে। একদল লোক তা দেখে ইশ্বান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি একটু বিড়ি সিগারেট ছাড়া কিছু খাইনা।
জানা যায়, শাকিল সিকাদারে পিতা অত্র এলাকার একজন প্রভাবশালি জৈনিক কুদ্দুস সিকাদারের ছেলে। শাকিল তার পিতার সাইনবোর্ডে এলাকায় দাপিয়ে বেড়ায় সর্বত্র। শাকিলের নেতৃত্বে গোটা এলাকার বখাটে উঠতি বয়সি বেশ কিছু ছেলেদের নিয়ে গড়ে উঠেছে একটি বাহিনী। এ নিয়ে চিন্তিত এলাকার অভিভাবকবৃন্দ।
সাকিল বাহিনী করফা, এগারগ্রাম, পাটিকেলবাড়ী, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকার অলিগলিতে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি বিচরণ করে। তারা কয়েকটি ভাগে ভাগ হয়ে মোটর সাইকেল করে মাদক এনে ছড়িয়ে দেয় ওইসব এলাকায়। তাদের মাদকের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করলেই তাকে হতে হয় শারিরীক ও মৌখিক লাঞ্চিত। তাই ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেনা শাকিল বাহিনীর বিরুদ্ধে।
সম্প্রতি পাটিকেলবাড়ী এলাকার মিন্টু ফকির নামে এক ব্যক্তি শাকিলের মাদকের বিরুদ্ধে কথা বলেন। এ কারনে ওইদিন ইউনিয়নের করফা বাজারে বসে প্রকাশ্য শাকিল তাকে বেদড়ক মারধর করেন। বিষয়টি মিন্টু ফকির পাটিকেলবাড়ী পুলিশকে লিখিত অভিযোগ আকারে জানিয়েছেন।
মিন্টু ফকির অভিযোগ করেন, শাকিল সিকদার এলাকায় মাদকের ব্যবসা করে। সে এলাকায় মুরগী খামারের সাইনবোর্ডের আড়ালে মাদক বিক্রি করেন। মাদক বিক্রির পাশাপাশি সে মাঝে মধ্যে মাদক সেবন করে পড়ে থাকেন যেখানে সেখানে। তার প্রতিবাদ করে আমি সাংবাদিকদের জানাই। এ কারনে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করেছে। বিষয়টি আমি পাটিকেলবাড়ী পুলিশ ফাড়িতে জানিয়েছি।
এ বিষয়ে পাটিকেলবাড়ীর ফাড়ির ইনচার্জ মুজিবুর রহমান জানান, শাকিল সিকদার মিন্টু ফকিরকে মারধর করেছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে। যার তদন্ত চলমান। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial