প্রধান সূচি

পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

পিরোজপুরে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার সংস্থান মোতাবেক গঠিত জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল ও পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান বলেন, কোন শিশু যাতে শিশু শ্রমের সঙ্গে জড়িত না থাকে এজন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি এবং তৃণমূলে শিশু শ্রমের কুফল সম্পর্কে মানুষদের মাঝে অবহিত করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial