প্রধান সূচি

বিনামূল্যে সুপেয় পানি পাচ্ছে পাইকগাছা পৌরবাসী

বিনামূল্যে পাইকগাছা পৌরসভার বাসিন্দাদের জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করেছেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর বাজার সংলগ্ন উপজেলা আওয়ামঅ লীগের দলীয় কার্যালয়ের পাশে এবং শিববাটিস্থ নিজ বাসভবনের পাশে দু’টি পানির প্লান্ট স্থাপন করেছেন।
প্রতিদিন পৌরবাসি স্থানীয় সংসদ সদস্যের শিববাটিস্থ বাসভবনের সামনের পয়েন্ট থেকে সকাল ৯টা থেকে ১০টা এবং দলীয় কার্যালয়ের পয়েন্টে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘন্টা করে বিনামূল্যে নিরাপদ সুপেয় পানি সংগ্রহ করছেন। দু’টি প্লান্ট থেকে বিনামূল্যে প্রতিদিন পৌরবাসি কমপক্ষে দেড় হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সংগ্রহ করছেন। সুপেয় পানির তীব্র সংকটের মধ্যে জনস্বার্থে নিরাপদ পানির এমন ব্যবস্থা করায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরবাসি।
এ বিষয়ে সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা পৌরসভার বাসিন্দাদের জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি সরবরাহের জন্য পৌর বাজার সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে এবং শিববাটিস্থ বাসভবনের পাশে দু’টি পানির প্লান্ট চালু করা হয়েছে। দু’টি পানির প্লান্ট থেকে বিনামূল্যে প্রতিদিন পৌরবাসি কমপক্ষে দেড় হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সংগ্রহ করছেন। এখান থেকে নিরাপদ খাবার পানি সংগ্রহের মাধ্যমে পৌরবাসি তাদের সুপেয় পানির কষ্ট লাঘবে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পৌরবাসির কাছে দোয়া কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial