যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত
পিরোজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এর নেতৃত্বে পূষ্পমাল্য অর্পন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার বাচ্চু, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, গোপাল বসু, জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা।
সভায় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
