Friday, March 17th, 2023
পিরোজপুরে কলেজ ছাত্রী লামিয়ার হত্যার রহস্য উন্মোচন : কঙ্কাল উদ্ধারের ৭২ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার করেছে পিবিআই
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কলেজ ছাত্রী লামিয়া আক্তার (১৮)কে হত্যা হত্যা করে বালু চাপা দেওয়ার ঘটনায় মূল আসামী নিহত লামিয়ার স্বামী তরিকুল ইসলাম (২২)কে গ্রেফতার করেছে পিরোজপুর পিবিআই। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার পিরোজপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তরিকুলকে জেল হাজতে প্রেরণ করেছে। তরিকুল নাজিরপুর উপজেলার দক্ষিণ চিথলিয়া গ্রামের মিজান খানের ছেলে। পিবিআই জানায়, আদালতে তরিকুল ইসলাম স্ত্রী লামিয়াকে হত্যায় নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এর আগেবিস্তারিত পড়ুন
যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত
পিরোজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এর নেতৃত্বে পূষ্পমাল্য অর্পন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামানবিস্তারিত পড়ুন
কাউখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ শুরু
পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ’ শুরু হয়েছে। শুক্রবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রচারণা সপ্তাহ শুরু করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, শিশু ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ওবিস্তারিত পড়ুন
নাজিরপুরে মানব সেবায় রঘুনাথপুর ব্লাড ব্যাংক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নে স্বেচ্ছায় মানব সেবার উদ্দেশ্যে গড়ে উঠেছে ‘রঘুনাথপুর ব্লাড ব্যাংক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা স্বেচ্ছায় মানবতার কল্যাণে পাশে দাঁড়াতে চায় তাদেরকে নিয়ে ২০২১ সালের ১৭ মে সংগঠনটি যাত্রা শুরু করে। অসহায়, দুস্থ রোগীদের পাশে দাঁড়ানো, রক্তদানসহ মানবতার কল্যাণে এই সংগঠন যাত্রা করলেও তারা হাতে নেয় নানা কর্মসূচি। গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ মানব সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে নিজেদের উদ্যোগে। বিশেষ করে উপজেলা এবং উপজেলার বাহিরে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তের অভাবে যেন কোনও অসহায় রোগী কষ্ট না পায় সেজন্য রক্তদান,বিস্তারিত পড়ুন
