কাউখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ শুরু
পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ’ শুরু হয়েছে।
শুক্রবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রচারণা সপ্তাহ শুরু করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, শিশু ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকের অফিসার দীপ্ত কুন্ডু, মেডিকেল অফিসার ডা. মৃদুলা কর, মেডিকেল অফিসার ডা. তৌফিক হাসান সৌরভ, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, সাংবাদিক রিয়াদ মাহামুদ প্রমুখ
