পিরোজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পিরোজপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখা।
সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের দাবীতে কেন্দ্র ঘোষিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষক নেতার পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।
শহরের ক্লাব রোডে বিটিএ জেলা শাখার সভাপতি সুখুরঞ্জন বেপারীর সভাপতিত্বে এবং মো. নজরুল ইসলাম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন খান, সদর উপজেলা সভাপতি পুতুল কুমার, ভান্ডারিয়া উপজেলা সভাপতি কিরুন চন্দ্র বসু, নাজিরপুর উপজেলা সভাপতি প্রশান্ত কুমার প্রমুখ।
Please follow and like us:
« নিখোঁজের ৪৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নিখোঁজের ৪ মাস পর মিললো গৃহবধুর কঙ্কাল »
