প্রধান সূচি

Monday, March 13th, 2023

 

নিখোঁজের ৪ মাস পর মিললো গৃহবধুর কঙ্কাল

পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর এক গৃহবধুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার সাতকাছিমা গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম খান এর মেয়ে নিখোঁজ লামিয়া’র (১৮)। চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিল লামিয়া। রোববার রাতে লামিয়ার নানার ঘরে এক যুবক একটি চিরকুট ফেলে যায়। সেই চিরকুটেই লামিয়ার মৃতদেহের সন্ধানের কথা উল্লেখ ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়ার সাথে একই গ্রামের মিজানুর রহমান এর ছেলে তরিকুল (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তরিকুল তার প্রেমিকাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পিরোজপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখা। সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের দাবীতে কেন্দ্র ঘোষিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষক নেতার পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন। শহরের ক্লাব রোডে বিটিএ জেলা শাখার সভাপতি সুখুরঞ্জন বেপারীর সভাপতিত্বে এবং মো. নজরুল ইসলাম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন খান, সদর উপজেলা সভাপতি পুতুল কুমার, ভান্ডারিয়া উপজেলা সভাপতি কিরুন চন্দ্র বসু, নাজিরপুর উপজেলা সভাপতি প্রশান্তবিস্তারিত পড়ুন


নিখোঁজের ৪৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া হাসান (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়ার ৪৪ ঘন্টা পর আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠলে সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় থেকে স্থানীয়রা উদ্ধার করেন। গত শনিবার দুপুরের দিকে আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব্য আশ্রায়ন এলাকায় নদীতে গোসল করেত নেমে নিখোঁজ হয় শিশু হাসান। তার পিতার নাম শাহাবুদ্দিন। সে ঢাকা থেকে খালা বাড়ি বেড়াতে আসছিল। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১টার দিকে আমরাজুড়ির আবাসন এলাকার খালা বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নামে হাসান। গোসলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial