প্রধান সূচি

নিখোঁজের ৪ মাস পর মিললো গৃহবধুর কঙ্কাল

পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর এক গৃহবধুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার সাতকাছিমা গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম খান এর মেয়ে নিখোঁজ লামিয়া’র (১৮)। চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিল লামিয়া। রোববার রাতে লামিয়ার নানার ঘরে এক যুবক একটি চিরকুট ফেলে যায়। সেই চিরকুটেই লামিয়ার মৃতদেহের সন্ধানের কথা উল্লেখ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়ার সাথে একই গ্রামের মিজানুর রহমান এর ছেলে তরিকুল (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তরিকুল তার প্রেমিকা লামিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রায় ৯ মাস পূর্বে স্থানীয়রা তাদের বিয়ে দিয়ে দেওয়। বিয়ের পর থেকেই লামিয়া তার বাবার বাড়িতে ছিল। এরপর প্রায় ৪ মাস পূর্বে লামিয়া ও তরিকুল নিঁখোজ হয়। এ ঘটনায় দুই পরিবারই থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। এরপর লামিয়ার স্বজনরা চিরকুটের বিষয়টি স্থানীয় থানায় জানানোর পর পুলিশ লামিয়ার পাশের গ্রামে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করে।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামতে কঙ্কালটি লামিয়ার বলে ধারণা হচ্ছে। উদ্ধারকৃত কঙ্কালটি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে। এরপরই বিষয়টি নিশ্চিত করা বলে যাবে বলেও জানান তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে বলেও জানান ওসি। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তরিকুল এবং তার পরিবারের সদস্যরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial