স্বরূপকাঠীতে কৃষক প্রশিক্ষণ
মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণের ওপর পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসে এ প্রশিক্ষণ শুরু হয়।
বিভাগীয় মৃত্তিকা গবেষনাগার প্রতিষ্ঠান এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ. কে. এম. আমিনুল ইসলাম আকন প্রশিক্ষনের উদ্ধোধন করেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ।
প্রশিক্ষনে উপজেলার ৬০ জন কৃষক-কৃষানী অংশ নেন। প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, বিভাগীয় মৃত্তিকা গবেষনাগরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা সানজিদা আক্তার।
Please follow and like us:
« পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি ! (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে জেলেদের জাল ও ছাগল বিতরণ »
