প্রধান সূচি

Wednesday, March 1st, 2023

 

কাউখালীতে জেলেদের জাল ও ছাগল বিতরণ

পিরোজপুরের কাউখালী মৎস্য দপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বৈধ জাল, ছাগলের ঘরসহ ছাগল ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার উপস্থিতিতে ৫ জন করে ৮ গ্রুপের ৪০ জন জেলেকে বৈধ জাল ও অন্য ৪ গ্রুপের ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল ও খাবার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুলবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে কৃষক প্রশিক্ষণ

মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণের ওপর পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসে এ প্রশিক্ষণ শুরু হয়। বিভাগীয় মৃত্তিকা গবেষনাগার প্রতিষ্ঠান এর প্রধান বৈজ্ঞানিক  কর্মকর্তা এ. কে. এম. আমিনুল ইসলাম আকন প্রশিক্ষনের উদ্ধোধন করেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ। প্রশিক্ষনে উপজেলার ৬০ জন কৃষক-কৃষানী অংশ নেন। প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, বিভাগীয় মৃত্তিকা গবেষনাগরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা সানজিদা আক্তার।


পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি !

পিরোজপুরের কাউখালীতে ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভের খবর পাওয়া গেছে। তবে ওই শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাউখালী উপজেলার ৬নং জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন ফল প্রকাশ হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিপংকর সিকদার জানান, বৃত্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও অসুস্থ হওয়ায় ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এ ফল সঠিক নয়। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ জন আরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial