পিরোজপুরের সেরা করদাতা ভাই ভাই ডেকোরেটরের আলী আকবর বাবুল
পিরোজপুর জেলায় ২০২২ সালে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ‘ভাই ভাই ডেকোরেটর ও হোটেল রিলাক্স’ এর সত্বাধিকারী আলী আকবর বাবুল।
বুধবার বরিশালের হোটেল গোল্ড পার্কের সাউথগেইট ব্যাংকুয়েট হলরুমে বরিশাল কর অঞ্চল আয়োজিত সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা করদাতা আলী আকবর বাবুলের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক) মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি সাইদুর রহমান রিন্টু। সভাপতিত্ব করেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার কাজী লতিফুর রহমান।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সেরা করদাতাবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ সমাপনী ও পুনর্মিলনী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা উন্মাদ ও পাগল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
