প্রধান সূচি

যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা উন্মাদ ও পাগল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা উন্মাদ ও পাগল। বিএনপি ও তাদের সহযোগীরা অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চাইছে। তারা আবারও নৈরাজ্য শুরু করেছে। তাদের এসব নৈরাজ্য ও অপরাজনীতি বন্ধ না করলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। বিএনপি সহিংসতা শুরু করলে বাংলার মানুষ তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এ অগ্রগতিকে থামাতে ও প্রশ্নবিদ্ধ করতে দেশী-বিদেশী একটি কুচক্রি মহল নানান ষড়যন্ত্র করছে। তাই কুচক্রি মহলের এসব ষড়যš মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেল করতে হবে।
বুধবার বিকেলে পিরোজপুর-১ আসনের তার নির্বাচনী এলাকার নাজিরপুর উপজেলায় উন্নয়ন সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী এলাকার তিনটি উপজেলার উন্নয়নে কাজ করে চলছি। ইতোমধ্যে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা উত্তর-পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এসময় তিনি বলেন, মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশ নিতে হবে, সুস্বাস্থ্য এবং চরিত্র গঠনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর গড়তে হলে ভাল ভাবে লেখাপড়া করতে হবে। তেমনি দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। লক্ষ্যহীন পথে চলাচল করলে মানুষ হওয়া যাবেনা এবং আমাদের নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। তাই শিক্ষা ও জ্ঞান অর্জনে মাধ্যেমেই মানুষের মত মানুষ করে নিজেরকে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে পারলেই একজন মানুষ নৈতিকতা সম্পর্কে সচেতন হবে।
মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জিব দাস, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, আওয়ামী লীগের নেতা মো. শাহ আলম ফরাজী, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নানু, মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, গোপাল বসু, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, নাজিরপুর মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ায় ফেরদাউস রুনা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
মন্ত্রী এর আগে সকালে তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-পূর্ব বানিয়ারী সরকারি বিদ্যালয় ও বরইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
একই দিন তিনি উপজেলার সামন্তগাতী হতে সামন্তগাতী বর্ডার সড়কের ৫১.০০ মিটার চেইনেজ ‘বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক শেখ’ আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, তারাবুনিয়া বাজার সংলগ্ন ‘আব্দুস সাত্তার’ গার্ডার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial