Wednesday, December 28th, 2022
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে ৩ জন ॥ অন্যগুলোতে একক প্রার্থী
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ৩ জনসহ ১৯টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই শেষে বুধবার সন্ধ্যায় দাখিলকৃত ২১জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার এবং পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। আগামী ৩১ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদ ছাড়া অন্য ১৮টি পদে একক প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে শুধুমাত্র সভাপতি পদেই নির্বাচন হচ্ছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুবিস্তারিত পড়ুন
যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা উন্মাদ ও পাগল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা উন্মাদ ও পাগল। বিএনপি ও তাদের সহযোগীরা অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চাইছে। তারা আবারও নৈরাজ্য শুরু করেছে। তাদের এসব নৈরাজ্য ও অপরাজনীতি বন্ধ না করলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। বিএনপি সহিংসতা শুরু করলে বাংলার মানুষ তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এ অগ্রগতিকে থামাতে ও প্রশ্নবিদ্ধ করতে দেশী-বিদেশী একটি কুচক্রি মহল নানান ষড়যন্ত্র করছে। তাইবিস্তারিত পড়ুন
পিরোজপুরের সেরা করদাতা ভাই ভাই ডেকোরেটরের আলী আকবর বাবুল
পিরোজপুর জেলায় ২০২২ সালে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ‘ভাই ভাই ডেকোরেটর ও হোটেল রিলাক্স’ এর সত্বাধিকারী আলী আকবর বাবুল। বুধবার বরিশালের হোটেল গোল্ড পার্কের সাউথগেইট ব্যাংকুয়েট হলরুমে বরিশাল কর অঞ্চল আয়োজিত সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা করদাতা আলী আকবর বাবুলের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক) মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি সাইদুর রহমান রিন্টু। সভাপতিত্ব করেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার কাজী লতিফুর রহমান। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা,বিস্তারিত পড়ুন
