বিজয় দিবসে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
আজ শুক্রবার সকালে পিরোজপুরের বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বশেমুরবিপ্রবিপি উপাচার্য।

এসময় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন রেজা, প্রভাষক মো. সানাউল্লাহ, শাহীন রেজাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« আজ মহান বিজয় দিবস (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত »
