Friday, December 16th, 2022
পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত
পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সরকারী-বেসরকারী দপ্তরসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, পৌরবিস্তারিত পড়ুন
বিজয় দিবসে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। আজ শুক্রবার সকালে পিরোজপুরের বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বশেমুরবিপ্রবিপি উপাচার্য। এসময় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন রেজা, প্রভাষক মো. সানাউল্লাহ, শাহীন রেজাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আজ মহান বিজয় দিবস
আজ ১৬ ডিসেম্বর। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। আজ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতারবিস্তারিত পড়ুন
