পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল
কাল রবিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২০১৫ সালের ১১ ডিসেম্বর সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ঐ সম্মেলনে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়ালকে সভাপতি এবং এডভোকেট এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
কমিটির মেয়াদ উত্তীর্ণের ৪ বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন।
সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। বিষেশ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। এছাড়া সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে, সম্মেলনকে ঘিরে পিরোজপুরে চলছে সাজ-সাজ রব। বিভিন্ন সড়কে তোড়ণ নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন, বিলবোর্ড। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চলছে মঞ্চ ও প্যান্ডেল নির্মান শেষ পর্যায়ের কাজ। শহীদ মিনারের সামনের পৌরসভার রিজার্ভ পুকুরের চারিপাশে জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ নানান রংয়ের পতাকা দিয়ে দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে। রাতে করা হয়েছে আলোকসজ্জাও। আওয়ামী লীগের জেলা সম্মেলন উপলক্ষে প্রতিদিন সন্ধ্যার পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে মিছিল ও সমাবেশ করেছে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে গুরুত্বপূর্ন পদে স্থান পেতে অনেকে আগে থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিং, তদবীর করে চলছেন। তবে সভাপতি পদে এখন পর্যন্ত বর্তমান সভাপতি একেএমএ আউয়ালের একক নামই আলোচনা রয়েছে। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তা হলেন- জেলা আওয়ামী লীগের বতর্মান সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক জিএস রেজাউল করীম মন্টু সিকদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি শেখ ফিরোজ আহম্মেদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার জানান, সম্মেলন অনুষ্ঠানের লক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মঞ্চ ও প্যান্ডেল নির্মান কাজ শেষ পর্যায়ে, রাতেম মধ্যে সব কাজ সম্পন্ন হবে। এছাড়া মাইকিংসহ অন্যান্য কার্যক্রমও জোড়ালোভাবে চলছে। তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী চাইলে তিনি আবারও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদকের দায়িত্ব পালন করেত প্রস্তুত।
এদিকে, পিরোজপুরে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর মধ্যে চলমান গ্রুপিং এর মধ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে তৃর্ণমূল ও সাধারণ নেতা-কর্মীরা নতুন করে উজ্জিবিত হয়ে উঠছে। তারা সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের আশায় রয়েছেন। তারা চান পিরোজপুরের একপক্ষীয় আওয়ামী লীগের অবসান ঘটিয়ে সকল গ্রুপের সমন্বয়ে গ্রুপিংমুক্ত একটি নতুন জেলা কমিটি।
