প্রধান সূচি

Saturday, November 26th, 2022

 

রাত পোহালেই পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পোষ্টার-মাইকিংয়ে স্থানীয় এমপির নাম নেই, সম্মেলনস্থলে ঢুকতে পারবে না সাধারণ নেতা-কর্মীরা : চাপা উত্তেজনা

রাত পোহালেই রবিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে পিরোজপুর আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে চাপা উত্তেজনা ও ক্ষোভ। সম্মেলনের জন্য লাগানো পোষ্টারে নাম নেই স্থানীয় এমপি (পিরোজপুর-১ আসন) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক শ ম রেজাউল করীমের। এছাড়া সম্মেলন উপলক্ষে করা মাইকিং প্রচারণাও তার নাম বলা হয় নি। অন্যদিকে, সম্মেলনস্থল সংর্কীর্ন হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদেরও সেখানে স্থান সংকুলান হবে না। জানা গেছে, সম্মেলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুধুমাত্র সম্মেলনের অতিথিবৃন্দ এবং কাউন্সিলর ও ডেলিগেটরা বসবেন। কার্ডধারী কাউন্সিলরবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল

কাল রবিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২০১৫ সালের ১১ ডিসেম্বর সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ঐ সম্মেলনে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়ালকে সভাপতি এবং এডভোকেট এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ উত্তীর্ণের ৪ বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেনবিস্তারিত পড়ুন


দেশকে সমৃদ্ধশালী করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। এই খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি হচ্ছে এ দেশের কৃষকগণ। শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কৃষকদের মাঝে রবি শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারের বরাদ্দ করা প্রণোদনার সার, বীজও সিডড় যন্ত্র প্রদান এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সার, বীজসহ সব ধরনের কৃষি উপকরণ আজ সহজলভ্য করেছেন, কৃষকের দোর গোঁড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা সরকারের সময় সার চাইতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেখ রাসেল দিবস উপলক্ষে পিরোজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরের আয়োজনে এলজিইডি’র হলরুমে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পিরোজপুরে কর্মরত এলজিইডি’র কর্মকর্তা, কর্মচারী, আউটসোসিংসহ পরামর্শকদের সন্তানরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার। এ সময় এলডিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফজলে রাব্বী, শিল্পকলা একাডেমীর শিক্ষক শিশির হালদারসহ সাংবাদিক, এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial