প্রধান সূচি

পিরোজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেখ রাসেল দিবস উপলক্ষে পিরোজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরের আয়োজনে এলজিইডি’র হলরুমে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পিরোজপুরে কর্মরত এলজিইডি’র কর্মকর্তা, কর্মচারী, আউটসোসিংসহ পরামর্শকদের সন্তানরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার। এ সময় এলডিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফজলে রাব্বী, শিল্পকলা একাডেমীর শিক্ষক শিশির হালদারসহ সাংবাদিক, এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial