প্রধান সূচি

পিরোজপুরে Unit Disaster Response Team প্রশিক্ষণ

পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজনে ৪ দিনব্যাপী Unit Disaster Response Team (UDRT) প্রশিক্ষণ শুরু হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ডাক দিযে যাই’ মিলনায়তনে শুক্রবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পিরোজপুর রেড ক্রিসেন্স ইউনিটের সেক্রেটারী এডভোকেট সৈয়দ শাহ আলাম।
বক্তব্য রাখেন, পিরোজপুর রেড ক্রিসেন্স ইউনিটের নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ, নুর দিদা খালেক রবি, জার্মান রেডক্রস এর প্রতিনিধি আনোয়ার আবেদীন সিনিয়র অফিসার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইকবাল মাসুদ সরকারি পরিচালক,
পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শুভদীপ শিকদার শুভ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর থেকে আগত NDRT সদস্য হাসান মো. তানজিম হাসান,আব্দুল্লাহ আল তানজিল এবং NDWRT সদস্য আব্দুল্লাহ আল গালিব।
দুর্যোগকালে যুব স্বেচ্ছাসেবকদের কি করনীয়, কিভাবে কাজ করবে সে বিষয়ে প্রশিক্ষণে পিরোজপুর ইউনিটসহ পিরোজপুরের ৭ উপজেলা ইউনিটের ২৫ জন যুব সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
পিরোজপুর জেলা দক্ষিণ অঞ্চলের নদীমাতৃক ও দুর্যোগ প্রবণ এলাকা প্রতি বছরে ঘূর্ণিঝড়ের সময় এই অঞ্চলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পিরোজপুরে দুর্যোগের সময় সরকারে সহযোগী সংগঠন হিসেবে কাজ করে রেড ক্রিসেন্ট সোসাইটি তারই ধারাবাহিকতায় যুব সদস্যদের আরো উন্নত ও প্রশিক্ষিত করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডিজিস্টার রেসপন্স বিভাগ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial