স্বরূপকাঠিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
‘নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ এই শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে। ২৫ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে তারা। শুক্রবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১০ ডিসেম্বর পর্যন্ত বিস্তারিত কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মিরা রানী চৌধুরী, স্বরূপকাঠি মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক বর্নালী কর, লিগ্যাল এইড সম্পাদক নাজনীন মোর্শেদ, শিবানী শাহা, বিউটি মিত্র প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে Unit Disaster Response Team প্রশিক্ষণ »
