পিরোজপুরে শেখ এ্যানী রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত
প্রধানমন্ত্রীর চাচী ও সংরক্ষিত আসনের (পিরো্জপুর) সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যৃতে তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমাবাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাতে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া,

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার, জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হাসান মামুন ও রাসেল সিকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মামুন মোয়াল্লী।
