প্রধান সূচি

জাতীয় নিরাপদ সড়ক দিবসে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় বাইপাস সড়কের জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী শুরু হয়ে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারক মিলনায়তনে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাই, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান সেখ।
র‌্যালী ও আলোচনা সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বাস ও মিনিবাস মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।


জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান তার বক্তব্যে বলেন, ২০১৭ সাল থেকে জাতীয় নিরাপদ দিবস পালিত হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সড়ক ব্যবস্থা নিরাপদ করা এবং এ লক্ষে জনসচেতনতা সৃষ্টি করা। বর্তমান সরকার ১৪ বছরে ৪ হাজারেরও অধিক সেতু ও কালভার্ট এবং ২২ হাজার ৪৩৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। হাজার-হাজার কিলোমিটার রাস্তা প্রসস্থ করা হয়েছে, ফোরলেন-ছিক্সলেন করা হয়েছে। আমাদের সকলের আইন মেনে চলতে হবে, সচেতন নাগরিক সৃষ্টি করতে হবে, দক্ষ গাড়ীচালক তৈরী হচ্ছে, রাস্তা প্রসস্থ হচ্ছে ফলে নিরাপদ সড়ক গড়তে আমরা খুব শ্রীঘ্রই সফল হব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial