পিরোজপুরে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সরকার কর্মকর্তা, কলেজ শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সেমিনারে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন আবহাওয়াবিদ বজলুর রহমান।
আবহাওয়া উপ পরিচালক মোহা. আছাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক মাহমুদ হোসেন, সাংবাদিক এস এম পারভেজ, উন্নয়ন সংগঠক জিয়াউল হাসান প্রমুখ।
Please follow and like us:
« করোনাভাইরাস : মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকারের নতুন নির্দেশনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হট্টগোলের মুখে পণ্ড ॥ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ অবরোধের কবলে »
