Wednesday, June 29th, 2022
পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হট্টগোলের মুখে পণ্ড ॥ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ অবরোধের কবলে
পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হট্টগোলের মুখে পন্ড হয়ে গেছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকার নেত্রীবৃন্দ বিক্ষুব্ধ কাউন্সিলর ও ডেলিগেটদের রোষানলে পড়েন। সম্মেলনে জনৈকা বক্তার বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেত্রীদের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সম্মেলনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় নেত্রীরা সম্মেলনস্থল ত্যাগ করে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সম্মেলনে একপক্ষের অংশ গ্রহণকারীরা কেন্দ্রীয় নেত্রীবৃন্দের গাড়ী আটকে দিয়ে জেলা কমিটি ঘোষণার দাবীতে শ্লোগান দিতে থাকেন। জানা গেছে, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সরকার কর্মকর্তা, কলেজ শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সেমিনারে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন আবহাওয়াবিদ বজলুর রহমান। আবহাওয়া উপ পরিচালক মোহা. আছাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক মাহমুদ হোসেন, সাংবাদিক এস এম পারভেজ, উন্নয়ন সংগঠক জিয়াউল হাসান প্রমুখ।
করোনাভাইরাস : মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকারের নতুন নির্দেশনা
দেশে করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতিসহ ছয় দফা নির্দেশনা দিয়েছে সরকার । মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার সব মন্ত্রণালয় ও বিভাগকে এসব নির্দেশনা বাস্তবায়নে চিঠি দিয়েছে। কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খানের সই করা চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য দেখা যাচ্ছে। এ নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হচ্ছে। কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ জুন অনুষ্ঠিত সভায় নেওয়া সুপারিশ প্রতিপালনের জন্যবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সদস্য ও চকিদারদের গায়ে হাততোলারও অভিযোগ রয়েছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে। এসব অন্যায়ের বিচার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউপি সদস্যদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশাকে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। জিউধরা ইউনিয়ন পরিষদের সদস্যরা (মেম্বার) জানান, চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি সম্পদ আত্মসাৎ, টিআর, কাবিখা ওবিস্তারিত পড়ুন
