প্রধান সূচি

পিরোজপুর জেলা নারী উন্নয়ন ফোরামের সভা

পিরোজপুর জেলা নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি শাহরিয়ার ফেরদৌস রুনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মেহেদী হাসান। বক্তব্য রাখেন, অপরাজিতা প্রকল্পের বরিশাল বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বর্শী, মনিটরিং কো-অর্ডিনেটর তানভীর মোসারফ, জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ মাহাবুবা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য নিঝুম বেগম, দীল আফরোজা, নাসিমা আক্তার, সোনালী রানী সাধক, লিলি খানম, শংকরী মন্ডল, মোসা. আসমা বেগম, নাসিমা আক্তার, অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল, জেলা প্রোগ্রাম অফিসার সাহিদা বানু সোনিয়া প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial