Thursday, June 23rd, 2022
পিরোজপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী, সমাবেশ ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি দিলীপ সাধু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, অ্যাডভোকেট মোস্তফা কামালসহ জেলা, উপজেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড
পিরোজপুরে অস্ত্র মামলায় শহিদুল ইসলাম (৫২) নামের একজনকে ডা ১৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের আবদুস সোবাহানের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শহিদুল ইসলাম জানায় তার কাছে পাইপগান আছে। এরপর পুলিশ শহিদুলের দেখানো মতে তার বাড়ির রান্নাঘর থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
কোরবানি উদযাপনে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্তুতি আছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
কোরবানি উদযাপনে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভায় মন্ত্রী এ কথা জানান। এসময় তিনি বলেন, অন্যান্য বছরের মত এবারও কোরবানির পশুর চাহিদা নিরুপন করা হয়েছে। কোরবানির চাহিদার চেয়ে অতিরিক্ত পশু প্রস্তুত আছে। এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ৩৮৯টি। ফলে কোরবানির জন্য কোনরকম সংশয়, সংকট বা আশঙ্কার কারণ নেই। কোরবানির হাটেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৮ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্কুল শিক্ষক
পিরোজপুরের নাজিরপুরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৮ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ছাত্ররা এ দিন বিকেলে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। আহতরা ছাত্ররা হচ্ছে- বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রানা খান, মো. শামীম মোল্লা, ইসমাইল শেখ, নাঈম শেখ, নবম শ্রেণির লিখন শেখ, সাকিব শেখ, হৃদয় মিস্ত্রী ও অষ্টম শ্রেণির ইব্রাহিম শেখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক সাহা জানান, আহত শিক্ষার্র্থীরা চিকিৎসা নিয়েছে। আহত শিক্ষার্থীরা জানায়, বুধবার টিফিনের সময় তারা বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষার্থীদের সাথে ফুটবল খেলে। এতেবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা নারী উন্নয়ন ফোরামের সভা
পিরোজপুর জেলা নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি শাহরিয়ার ফেরদৌস রুনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মেহেদী হাসান। বক্তব্য রাখেন, অপরাজিতা প্রকল্পের বরিশাল বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বর্শী, মনিটরিং কো-অর্ডিনেটর তানভীর মোসারফ, জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ মাহাবুবা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য নিঝুম বেগম, দীল আফরোজা, নাসিমাবিস্তারিত পড়ুন
কলেজ ছাত্রী মিম আত্মহত্যায় প্ররোচণাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কলেজ ছাত্রী মিম আত্মহত্যায় প্ররোচণাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, অভিভাবক ও সহপাঠিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে পত্তাশী বাজার সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুমন হাসান, সহকারী শিক্ষক মো. হুমায়ূন কবির, নিহত কলেজ ছাত্রী শর্মিলা আক্তার মিমের পিতা মো. শাহাদাত হোসেন রানা, স্কুলছাত্রী সানজিদা আক্তার প্রমুখ। উল্লেখ্য, গত ১৬ জুন বখাটের উৎপাত সইতে না পেরে কলেজ ছাত্রী শর্মিলা আকতার মীম (১৭) নিজবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার ক্ষুদে শিক্ষার্থী নিসা বিনতে জাহিদের কৃতিত্ব
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে চলতি বছরের গেল মাস থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-উদ্যাপন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন উপজেলা, জেলা, বিভাগ থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা গত ৩০ মে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে। এতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী নিসা বিনতে জাহিদ ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ প্রতিপাদ্য বিষয়ের উপর উপস্থিত বক্তৃতায় প্রথম হয়। গত ২১জুন রাজধানী ঢাকায় আর্ন্তজাতি মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঐ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরেবিস্তারিত পড়ুন
