প্রধান সূচি

পিরোজপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, সমাবেশ ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি দিলীপ সাধু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, অ্যাডভোকেট মোস্তফা কামালসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ৭৩ বছর আগে প্রথম আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বঙ্গবন্ধু মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার রক্ত দিয়ে হলেও জাতির ঋণ পরিশোধ করবো। তাইতো তিনি শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে তা প্রমান করে গেলেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। হায়ানাদের সাথে আপোষ করেননি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial