প্রধান সূচি

পিরোজপুরে গাঁজার গাছসহ আটক-১

পিরোজপুর সদর উপজেলার মধ্য ডুমুরিতলা গ্রাম থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঐ গ্রামের ছোবাহান ফকিরের ছেলে পলাশ ফকিরকে গাঁজার বাগান থেকে ৭টি গাজাঁ গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পলাশ ফকিরকে (৩২) আটক করা হয়।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল পোনে ৭টার দিকে মধ্য ডুমুরিতলা গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে বিশাল আকারের ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় বাগানে গাঁছ লাগানোর অভিযোগে পলাশ ফকির নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ ফকিরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial