প্রধান সূচি

Wednesday, June 8th, 2022

 

ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যুর অভিযোগ

পিরোজপুরের স্বরূপকাঠিতে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ফুফার লাঠির আঘাতে নাজমুল ইসলাম নাইম (২২) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নাইম একই গ্রামের মো. আলিমের ছেলে। জানা গেছে, মো. আলিমের ঘর থেকে তার বোনের মেয়ে মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। ওই সময় ঘরে মুন্নির খালাত ভাই ও নাইমের ফুপাতো ভাই সাগর উপস্থিত ছিল। এই সূত্র ধরে আলিমের ছেলে নাজমুল ইসলাম নাইম সাগরের কাছে মোবাইলের বিষয়ে জানতে চায়। এতে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এর একপর্যায়ে সাগরের বাবাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গাঁজার গাছসহ আটক-১

পিরোজপুর সদর উপজেলার মধ্য ডুমুরিতলা গ্রাম থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঐ গ্রামের ছোবাহান ফকিরের ছেলে পলাশ ফকিরকে গাঁজার বাগান থেকে ৭টি গাজাঁ গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পলাশ ফকিরকে (৩২) আটক করা হয়। পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল পোনে ৭টার দিকে মধ্য ডুমুরিতলা গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে বিশাল আকারের ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় বাগানে গাঁছ লাগানোর অভিযোগে পলাশ ফকির নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ ফকিরের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial