ভান্ডারিয়ায় শিশু মেলার সমাপনী অনুষ্ঠান
পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত শিশুমেলা সোমবার শেষ হয়েছে।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী এবং স্টল সজ্জায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।
ক গ্রুপ থেকে চিত্রাঙ্কনে প্রথম-তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে তিনজন, খ গ্রুপ থেকে চতুর্থ-পঞ্চম শ্রেণীর তিনজন, কবিতা আবৃত্তিতে ষষ্ঠ-অষ্টম শ্রেণীর তিনজন, ইভটিজিং এর ওপরে রচনা প্রতিযোগিতায় নবম-দশম শ্রেণীর তিনজন করে বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া স্টল সজ্জাকরণে বিজয়ী তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিকুল ইসলাম আজাদ জেলা সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ।
