Monday, May 30th, 2022
পিরোজপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান
পিরোজপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন মিয়া ও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ফারহানা রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মহিলা কলেজ রোডের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ ও নবায়নের জন্য আবেদকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। বলা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে ক্লিনিকগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সেই সাথে এসব প্রতিষ্ঠানের নিবন্ধন ও নবায়ন করতে হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন মিয়াবিস্তারিত পড়ুন
অপহৃত কিশোরী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়ায় অপহৃত কিশোরী (১৫)কে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী সাইফুল ইসলাম (২২)কে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার ভাটারা থানা এলাকা থেকে রবিবার সন্ধ্যা ৭টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস। সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য উদ্ধর হওয়া কিশোরীকে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। অপহরণকারী মো. সাইফুল ইসলাম ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইয়াকুব হাওলাদারের ছেলে। অপহৃত কিশোরীর বাড়িও একইবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শিশু মেলার সমাপনী অনুষ্ঠান
পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত শিশুমেলা সোমবার শেষ হয়েছে। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী এবং স্টল সজ্জায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। ক গ্রুপ থেকে চিত্রাঙ্কনে প্রথম-তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে তিনজন, খ গ্রুপ থেকে চতুর্থ-পঞ্চম শ্রেণীর তিনজন, কবিতা আবৃত্তিতে ষষ্ঠ-অষ্টম শ্রেণীর তিনজন, ইভটিজিং এর ওপরে রচনা প্রতিযোগিতায় নবম-দশম শ্রেণীর তিনজন করে বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া স্টল সজ্জাকরণে বিজয়ী তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃতবিস্তারিত পড়ুন
