পিরোজপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান
পিরোজপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন মিয়া ও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ফারহানা রহমানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মহিলা কলেজ রোডের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ ও নবায়নের জন্য আবেদকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। বলা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে ক্লিনিকগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সেই সাথে এসব প্রতিষ্ঠানের নিবন্ধন ও নবায়ন করতে হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন মিয়া জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« অপহৃত কিশোরী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত »
