প্রধান সূচি

অপহৃত কিশোরী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় অপহৃত কিশোরী (১৫)কে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী সাইফুল ইসলাম (২২)কে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার ভাটারা থানা এলাকা থেকে রবিবার সন্ধ্যা ৭টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস। সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য উদ্ধর হওয়া কিশোরীকে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
অপহরণকারী মো. সাইফুল ইসলাম ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইয়াকুব হাওলাদারের ছেলে। অপহৃত কিশোরীর বাড়িও একই এলাকায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, সাইফুল ইসলাম ওই কিশোরীকে গত ২১ মে গভীর রাতে ৫ সহযোগীসহ নাকে চেতনা নাশক স্প্রে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ২৩ মে রাতে ৬ জনকে অভিযুক্ত করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial