ভান্ডারিয়ায় দুই দিনব্যাপী শিশু মেলার শুরু
পিরোজপুর জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে রবিবার থেকে দুই দিনব্যাপী শিশু মেলা-২০২২ শুরু হয়েছে। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে শিশু ও নারীদের সম্পৃক্তকরণ এবং সচেতনতাসৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তারিকুল ইসলাম,
শিশু মেলা উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহনে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেলা
পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা, ভান্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আহমদ শফি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম প্রমুখ। পরে মেলায় অংশ নেয়া ১০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
