Sunday, May 29th, 2022
ভান্ডারিয়ায় দুই দিনব্যাপী শিশু মেলার শুরু
পিরোজপুর জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে রবিবার থেকে দুই দিনব্যাপী শিশু মেলা-২০২২ শুরু হয়েছে। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে শিশু ও নারীদের সম্পৃক্তকরণ এবং সচেতনতাসৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তারিকুল ইসলাম, শিশু মেলা উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহনে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান,বিস্তারিত পড়ুন
গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ১১
বরিশালের উজিরপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিশুসহ ১১ জন যাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় এ দুর্ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ সমকালকে এসব তথ্য জানিয়েছেন। ওসি আলী আর্শাদ বলেন, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হন। নিহতদের মধ্যে একটিবিস্তারিত পড়ুন
কাউখালীতে নিষিদ্ধ জাল জব্দ ॥ জরিমানা আদায়
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নৌ-পুলিশ নিষিদ্ধ চরগড়া জাল জব্দ করেছে। এসময় এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই জেলেকে ৫শ’ টাকা জরিমানা করেছেন। কাউখালী নৌ-পুলিশের এসআই আসাদুজ্জামান হারুন বলেন, রবিবার ভোরে কাউখালীর নৌ-পুলিশে একটি দল অভিযান চালিয়ে উপজেলার আমরাজুড়ি চর এলাকায় সন্ধ্যা নদীতে পাতা প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ চরগড়া জাল জব্দ করে। অবৈধ জাল পাতার অভিযোগে আমরাজুড়ি গ্রামের নজরুল হাওলাদারের ছেলে রানা (২০) নামে এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা জেলে রানাকেবিস্তারিত পড়ুন
