প্রধান সূচি

পিরোজপুরে প্রবীনদের মাঝে হুইল চেয়ার প্রদান

পিরোজপুরে প্রবীনদের মাঝে হুইল চেয়ার ও ভরণপোষনের নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর রিক এরিয়া অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রবীনদের এসব হুইল চেয়ার ও মাসিক ভরণপোষনের অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
রিক আঞ্চলিক সমন্বয়কারী ফারুক হোসেনের সভাপতিত্বে হুইল ও ভরণপোষন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, পিরোজপুর জোনাল ম্যানেজার মাসুদুর রহমান, প্রবীন কমিটির ইউনিয়ন সভাপতি মো. হাবিবুর রহমানসহ প্রবীন ব্যক্তিবর্গসহ রিকের কর্মকর্তাবৃন্দ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পিরোজপুর সদর উপজেলার ২১ জন প্রবীন ব্যক্তিকে হুইল চেয়ার এবং ৬ জনকে মাসিক ৪ হাজার টাকা করে ভরনপোষনে অর্থ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial