প্রধান সূচি

Tuesday, May 24th, 2022

 

শেখ হাসিনা প্রত্যেককে স্বাবলম্বী করতে চান : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে গরীব আর গরীব থাকবে না, অসহায় মানুষ থাকবে না, ভিক্ষুক থাকবে না। প্রত্যেককে শেখ হাসিনা স্বাবলম্বী করতে চান। শেখ হাসিনা হচ্ছেন গরীবদেরকে তার গরিবী অবস্থা থেকে ফিরিয়ে এনে স্বচল করার প্রধানমন্ত্রী। মঙ্গলবার পিরোজপুরের সদর উপজেলায় উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিরোজপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রবীনদের মাঝে হুইল চেয়ার প্রদান

পিরোজপুরে প্রবীনদের মাঝে হুইল চেয়ার ও ভরণপোষনের নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর রিক এরিয়া অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রবীনদের এসব হুইল চেয়ার ও মাসিক ভরণপোষনের অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। রিক আঞ্চলিক সমন্বয়কারী ফারুক হোসেনের সভাপতিত্বে হুইল ও ভরণপোষন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, পিরোজপুর জোনাল ম্যানেজার মাসুদুর রহমান, প্রবীন কমিটির ইউনিয়ন সভাপতি মো. হাবিবুর রহমানসহ প্রবীন ব্যক্তিবর্গসহ রিকের কর্মকর্তাবৃন্দ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial