পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গিয়ে শেষ হয়।
পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আসাদুল্লাহ এর সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু জাফর মো. নোমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম সেবা)।
বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এডবোকেট আব্দুল হাকিম হাওলাদার, পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, প্যানেল আইনজীবি এডভোকেট কমল মুখার্জী ও নির্মল সরকার।
র্যালী ও আলোচনা সভায় বিচার বিভাগীয় বিচারক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আইনজীবীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বেলুন ও পায়রা উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংস্কৃতি স্থাপন করেছেন। পাশাপাশি বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে গরীব- দুঃখী অস্বচ্ছল মানুষের আইনী অধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬-২০০১ মেয়াদে আইনগত সহায়তা আইন প্রণয়ন করে অস্বচ্ছল মানুষদের আইনী অধিকার ফিরিয়ে দিয়েছেন। হাজার হাজার অস্বচ্ছল বিচার প্রার্থী এখন এ আইনের সুবিধা পাচ্ছে। এ আইনটি এখন সত্যিকার অর্থেই জনকল্যাণমূলক আইনে পরিণত হয়েছে। প্রতিবছর এই আইনী সহায়তা দেয়ার জন্য বাজেটে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে।
পিরোজপুরে আইনগত সহায়তা প্রদানের জন্য প্যানেল আইনজীবীদের মধ্য থেকে ৩ জন এ বছর শ্রেষ্ঠ আইনী সহায়তা দেয়ায় ১ম, ২য় ও ৩য় হয়েছেন। এরা হলেন- এডভোকেট সেলিনা বেগম, এডভোকেট কাজি ইলিয়াস ও এডভোকেট জামাল হোসেন।
