পিরোজপুরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহয়তা প্রদান
পিরোজপুরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ১৫০ জন উপকারভোগীদের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করেন।
এ সময় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রাব্বানী ফিরোজ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের কৃতজ্ঞতা প্রকাশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত »
