Thursday, April 28th, 2022
বঙ্গবন্ধুর সমাধিতে মহিউদ্দিন মহারাজের শ্রদ্ধা নিবেদন
সদস্য বিদায়ী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব মো. মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু, তার পরিবারে নিহত সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত করেন। এ সময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন
খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেললেন বিএনপি নেতা
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবি সম্বলিত ব্যানার টেনে ছিড়ে ফেলেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল। বুধবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া ধানীসাফা ডিগ্রী কলেজ সংলগ্ন নাসির খানের বাড়িতে এক দোয়া ও ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রদল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ব্যানারে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের নাম না থাকায় তিনি নিজেই তা ছিড়ে ফেলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গিয়ে শেষ হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আসাদুল্লাহ এর সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু জাফর মো. নোমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম সেবা)। বক্তব্য রাখেন, জেলা আইনজীবীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহয়তা প্রদান
পিরোজপুরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ১৫০ জন উপকারভোগীদের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করেন। এ সময় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রাব্বানী ফিরোজ উপস্থিত ছিলেন।
