পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে মেরী স্টোপস’র সমন্বয় সভা
পরিবার পরিকল্পনা সেবার গুণগত মান উন্নয়নের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেলা এডভোকেসি ওয়ার্কিং কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ও সুশীলনের আয়োজনে সোমবার খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল এ সরকারী উর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্নসচিব) মো. হাবিবুল হক খান।
সুশীলন’র উপদেষ্টা শেখ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. ইউসুফ আলী, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম, মেরী স্টোপস বাংলাদেশ এর কান্ট্রি ফোকাল (এএফপি প্রকল্প) ও লিড এডভোকেসি মনজুন নাহার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কর্মকর্তা লিপটন সরদার, খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, খুলনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ কুমার দাস।
সভায় বরিশাল, পিরোজপুর এবং বাগেরহাট জেলার জেলা এডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যসহ বাগেরহাটের মৎস্য প্রক্রিয়াজাত কোম্পানী, সুশীলন ও মেরী স্টোপস এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
