প্রধান সূচি

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানা করেন, যা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
সাজাপ্রাপ্ত মো. কামাল হাওলাদার (৪৫) উপজেলার ফুলঝুড়ি গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত কামাল আদালতে উপস্থিত ছিল।
আদালাত সূত্রে জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধ করে নিজের স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করে কামাল। এ ঘটনায় ওই দিন নিহতের মামা মো. ছগির শরীফ বাদী হয়ে কামালসহ তার ৬ স্বজনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial